লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের বৈঠক

সাইফুল রহমান

প্রকাশ:১২:৪১,২৭ অক্টোবর ২০২৬

লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের বৈঠক

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবন রাজধানীর ২৯ মিন্টো রোডে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি নির্ধারিত লংমার্চের প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের অবস্থান পর্যালোচনা এবং ঘোষিত কর্মসূচি সফল করার বিষয়ে নেতারা বৈঠকে মতবিনিময় করছেন।

আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চকে কেন্দ্র করে ১১ দলীয় ঐক্যের এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কর্মসূচি সফল করতে নেতাদের মধ্যে সমন্বয়, সাংগঠনিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বা আলোচনার বিস্তারিত বিষয় এখনো জানা যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন