সন্দ্বীপে ৪৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

তানভীর খান

প্রকাশ:১৯:০৭,২৯ অক্টোবর ২০২৬

সন্দ্বীপে ৪৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

চট্টগ্রামের সন্দ্বীপের উড়িরচরে ৪৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধসামগ্রী দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত উড়িরচর ইউনিয়নের এ এইচ নব দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয় ৪৪৫ জন মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পান।

উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রমের পাশাপাশি নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন