খুলনায় হত্যা ও মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি

প্রকাশ:১৪:০০,২ নভেম্বর ২০২৬

খুলনায় হত্যা ও মাদক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

খুলনা নগরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শহীদুল ইসলাম কলিন (৩৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে লবণচরা থানার দরগাপাড়ার কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শহীদুল ইসলাম কলিন একই এলাকার মাহাতাব শেখের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন জানান, শহীদুলের বিরুদ্ধে সাতটি মাদক মামলা ও একটি হত্যা মামলা রয়েছে।

তিনি বলেন, শহীদুল প্রায়ই বাড়ির বাইরে অবস্থান করতেন। মাঝেমধ্যে মা-বাবার সঙ্গে দেখা করতে বাড়িতে আসতেন। গত শনিবারও বাড়িতে এসে সন্ধ্যার দিকে বের হয়ে যান। পরে বাড়ির কিছু দূরে তার মরদেহ পাওয়া যায়।

ওসি আরও জানান, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন