তানভীর খান
প্রকাশ:১৫:৪৭,২৪ অক্টোবর ২০২৬
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে তিনি এ কথা বলেন।
ফরিদা খানম বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা, অনিয়ম ও অসংগতির চিত্র উঠে আসে। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় এবং সমস্যা সমাধানের পথ তৈরি হয়।
তিনি আরও বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি। পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ না করে কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও নৈতিকতা বজায় রাখতে হবে।
ঢাকা জেলা প্রশাসক বলেন, সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা গণমাধ্যমে তুলে ধরার মাধ্যমে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব। তাই জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে সাংবাদিকতার গুরুত্ব, পেশাগত দায়িত্ববোধ এবং সমাজ পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়।