শিক্ষামন্ত্রী

শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

ইমরান আহমেদ

প্রকাশ:১৪:৫৯,১ নভেম্বর ২০২৬

শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর আওতায় আনার বিষয়ে আশার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, শিগগিরই নতুন পে স্কেলের আওতায় আসবেন এমপিওভুক্ত শিক্ষকরা।

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তবে নতুন বেতনকাঠামো কার্যকরের নির্দিষ্ট সময়সীমা কিংবা বাস্তবায়নপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এদিকে আজ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকর হয়েছে। গত জুলাই থেকে নতুন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত অনুযায়ী বর্ধিত বেতন দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে বেতন নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ এখনো পুরোনো কাঠামো অনুযায়ী বেতন পাবেন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো ঘোষণা করা হয়।

অন্যদিকে, নতুন পে স্কেলসহ তিন দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোট। আগামী বুধবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে সংগঠনটির।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন