পাপারাজ্জিকে পড়ে যেতে দেখে ছুটে গেলেন শ্রাবন্তী

বিনোদন প্রতিবেদক:

প্রকাশ:১৭:২৩,২ নভেম্বর ২০২৬

পাপারাজ্জিকে পড়ে যেতে দেখে ছুটে গেলেন শ্রাবন্তী

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সম্প্রতি একটি অনুষ্ঠানে কালো পোশাকে হাজির হয়েছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন পাপারাজ্জি। তারকার ছবি ও ভিডিও ধারণের ব্যস্ততার মধ্যেই ঘটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ছবি তুলতে গিয়ে সিঁড়িতে হঠাৎ পড়ে যান এক পাপারাজ্জি।

ঘটনাটি দেখে প্রথমে কিছুটা হতভম্ব হয়ে পড়লেও দ্রুত এগিয়ে যান শ্রাবন্তী। পড়ে যাওয়া ওই ব্যক্তির দিকে হাত বাড়িয়ে তাঁকে টেনে তোলেন এবং স্বাভাবিকভাবে দাঁড়াতে সহযোগিতা করেন অভিনেত্রী। মুহূর্তটির ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে শ্রাবন্তীর মানবিক আচরণের প্রশংসা করছেন অনেকে।

তারকাদের ছবি তুলতে গিয়ে পাপারাজ্জিদের এমন দুর্ঘটনার ঘটনা নতুন নয়। তবে বিপদের মুহূর্তে শ্রাবন্তীর তাৎক্ষণিক সহযোগিতার বিষয়টি আলাদাভাবে নজর কেড়েছে নেটিজেনদের।

শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শ্রাবন্তী। দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রে কাজ করছেন তিনি। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

২০২৫ সালে মুক্তি পাওয়া ‘দেবী চৌধুরানী’ ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা পান শ্রাবন্তী। সম্প্রতি জিতু কমলের সঙ্গে ‘এরাও মানুষ’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি শিগগিরই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন