রাশিয়া-ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ:১৫:৪৮,২ নভেম্বর ২০২৬

রাশিয়া-ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপে সাইবার হামলা

রাশিয়া ও ইউক্রেনের জরুরি সতর্কতা ব্যবস্থার মোবাইল অ্যাপে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে দুই দেশের অ্যাপ থেকেই ছড়িয়ে পড়েছে ভুয়া তথ্য ও আতঙ্ক সৃষ্টিকারী সতর্কবার্তা। ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় পারমাণবিক ও রাসায়নিক হামলার সতর্কবার্তা দেখানো হয়েছে। অন্যদিকে রাশিয়ার জরুরি সতর্কতা অ্যাপ থেকেও সাধারণ মানুষের কাছে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে।

রোববার ইউক্রেনের বিমানবাহিনী জানায়, দেশটির জনগণের জন্য চালু করা বিমান হামলার সতর্কতা অ্যাপটি হ্যাক করা হয়েছে। কিছু সময়ের জন্য অ্যাপটিতে কিয়েভসহ বিভিন্ন এলাকায় পারমাণবিক ও রাসায়নিক হামলার আশঙ্কার কথা জানানো হয়। এমনকি রাস্তায় সংঘর্ষের সতর্কবার্তাও দেওয়া হয়। এ ছাড়া রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ মোতায়েন করা হয়েছে বলেও একটি ভুয়া বার্তা ছড়িয়ে পড়ে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী জানায়, অ্যাপটি শত্রুপক্ষের প্রভাব বিস্তারের শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে দেশে কোনো তেজস্ক্রিয় হামলার হুমকি নেই। জনগণকে আতঙ্কিত না হয়ে সরকারি ও আনুষ্ঠানিক চ্যানেলের তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।

পরে অ্যাপটির অস্বাভাবিক সতর্কবার্তাগুলো সরিয়ে নেওয়া হয়। ইউক্রেনের ডিজিটাল রূপান্তর মন্ত্রণালয় জানায়, অ্যাপটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে বিমান হামলার সাইরেনসহ জনগণকে সতর্ক করার অন্যান্য ব্যবস্থা সচল রয়েছে।

এর কয়েক ঘণ্টা পর সোমবার (২ নভেম্বর) রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, তাদের মোবাইল অ্যাপেও বড় ধরনের সাইবার হামলা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে রয়টার্স জানায়, এ হামলার ফলে সাধারণ মানুষের কাছে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে।

রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যাপটির কার্যক্রম পুনরুদ্ধারে কাজ চলছে। তবে এ হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি মস্কো।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের কৌশলগত যোগাযোগবিষয়ক কেন্দ্র রাশিয়াকে তাদের অ্যাপে হামলার জন্য দায়ী করেছে। তবে রাশিয়ার

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন