উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা নেই ইরানের: বাঘাই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ:১৫:৩৮,২ নভেম্বর ২০২৬

উপসাগরীয় প্রতিবেশীদের সঙ্গে শত্রুতা নেই ইরানের: বাঘাই

উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের কোনো ধরনের শত্রুতা নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বরং এ অঞ্চলে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের পক্ষে তেহরান। তবে ইরানের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা হুমকির মুখে পড়লে কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহারের বিষয়টি মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি। খবর আল-জাজিরার।

ইসমাইল বাঘাই বলেন, আঞ্চলিক দেশগুলোর প্রতি ইরানের কোনো শত্রুতা নেই। তারা এ অঞ্চলে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠায় সহযোগিতা ও সমন্বয়কে সমর্থন করেন।

তবে কোনো আঞ্চলিক দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন কিংবা জনগণের নিরাপত্তা হুমকির মুখে ফেলা হলে তেহরান নীরব থাকবে না।

বাঘাই আরও বলেন, উপসাগরীয় কয়েকটি প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। কোনো কোনো দেশ এ ক্ষেত্রে সক্রিয়ভাবে সহযোগিতাও করছে।

তিনি বলেন, পারস্পরিক আস্থা প্রতিষ্ঠা একটি দ্বিপক্ষীয় প্রক্রিয়া। ইরানের যৌক্তিক প্রত্যাশা হলো, আঞ্চলিক দেশগুলো তাদের ভূখণ্ড বা স্থাপনাকে কোনো বড় প্রতিবেশী দেশের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দেবে না।

সূত্র: আল-জাজিরা

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন