মিয়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ আটক ৮

​​​​​​​তানভীর খান

প্রকাশ:১৬:১৫,৩০ অক্টোবর ২০২৬

মিয়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ আটক ৮

চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেল দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্টসহ আটজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দ্য নিউজ অব বাংলাদেশকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে আটজন পাচারকারীকে আটক করা হয়।

জব্দ করা সিমেন্ট, কার্গো বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন