মায়ানমারে পাচারের সময় ১০ হাজার কেজি সারসহ ৯ জন আটক

তানভীর খান

প্রকাশ:১৫:২৭,১ নভেম্বর ২০২৬

মায়ানমারে পাচারের সময় ১০ হাজার কেজি সারসহ ৯ জন আটক

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের সময় ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের ‘অপারেশন সার সুরক্ষা’ অভিযানে এসব সার ও পাচারকাজে ব্যবহৃত একটি বোট জব্দ করা হয়।

কোস্ট গার্ড দ্য নিউজ অব বাংলাদেশকে জানায়, সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে গভীর সমুদ্রে বোটটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে বোট থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৯ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দ্য নিউজ অব বাংলাদেশকে জানান, জব্দ করা সার, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন