মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ১৩৩ জন

তানভীর খান

প্রকাশ:১৬:২৫,৩১ অক্টোবর ২০২৬

মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা, উপকৃত ১৩৩ জন

বাগেরহাটের মোংলায় উপকূলীয় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোংলার জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পেইনে ১৩৩ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন দ্য নিউজ অব বাংলাদেশকে জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার মানুষের কল্যাণে নিয়মিত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন