ফুলবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ:১৮:১৫,৩০ অক্টোবর ২০২৬

ফুলবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় স্বামীকে জামিনের আশ্বাসে এক নারীকে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হযরত আলী মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ভুক্তভোগী ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মামলাটি রুজুর পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। 

এদিকে ওই ভুক্তভোগী নারীর বসতঘরে প্রবেশ করে ধর্ষণচেষ্টার ৬ মিনিট ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ফুলবাড়িয়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নে বাদীর নিজ ঘরে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগীর স্বামী দুলাল মিয়া টাকার লেনদেন মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। প্রায় দেড় মাস কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান। এর আগে দুলাল মিয়াকে দ্রুত জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে ভুক্তভোগীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন হযরত আলী মন্ডল। দীর্ঘদিন ধরে ওই নেতা তাকে বিভিন্নভাবে বিরক্ত করে আসছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

ওসি বলেন, আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন