খুলনা ও বরিশাল বিভাগে অঙ্গীভূত আনসার বাছাই, অংশ নিলেন হাজারো তরুণ

তানভীর খান

প্রকাশ:১৬:৫০,১ নভেম্বর ২০২৬

খুলনা ও বরিশাল বিভাগে অঙ্গীভূত আনসার বাছাই, অংশ নিলেন হাজারো তরুণ

খুলনা ও বরিশাল বিভাগের ১৬ জেলার হাজারো তরুণের অংশগ্রহণে অঙ্গীভূত আনসার প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) খুলনা আনসার ব্যাটালিয়ন (২০ বিএন) মাঠে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

স্বজনপ্রীতি ও তদবিরের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ মেধা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে আনসার কর্তৃপক্ষ।

বাছাই প্রক্রিয়ায় প্রথমে প্রার্থীদের উচ্চতা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর পুশ-আপ, সাইড জাম্প ও হাই জাম্পসহ বিভিন্ন শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে যাচাই করা হয় প্রার্থীদের মেধা ও যোগ্যতা। চূড়ান্ত ফলাফল প্রার্থীদের মুঠোফোনে জানানো হবে।

বাছাইয়ে উত্তীর্ণদের নিয়ে শিগগিরই শুরু হবে তিন মাসের মৌলিক প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন তাঁরা।

এ ছাড়া দক্ষতাভিত্তিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগও রয়েছে আনসার বাহিনীর। এর মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বৈদেশিক কর্মসংস্থানেও ভূমিকা রাখবেন প্রশিক্ষিত সদস্যরা।

আরও পড়ুন