রাজধানীতে ককটেল বিস্ফোরণ

চারটি ককটেলসহ দুইজন গ্রেপ্তার

তানভীর খান

প্রকাশ:১৬:১৬,৩০ অক্টোবর ২০২৬

চারটি ককটেলসহ দুইজন গ্রেপ্তার

রাজধানীর রমনায় ককটেল বিস্ফোরণের ঘটনায় চারটি তাজা ককটেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন জাহিদুল ইসলাম অনিক (২১) ও শিহাব হোসেন আমি (১৯)।

পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর রাত ৮টার দিকে রমনা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়।

মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে জড়িতদের অবস্থান শনাক্ত করে পুলিশ। এর ধারাবাহিকতায় শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজারের নয়াটোলা চেয়ারম্যান গলির একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়।

পরে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন